ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতকানিয়ায় সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 July, 2021, 11:55 AM

সাতকানিয়ায় সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

সাতকানিয়ায় সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত আনুমানিক দশটার দিকে সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মনটানা ক্লাবের পিছনের এলাকার সৈয়দ আহমদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম সোহেল জানান, সৈয়দ আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে আনা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আশপাশের বাড়ির ৫ সদস্য আগুনে পুড়ে গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধরা হলেন, সৈয়দ আহমদ (৬৫), শাহনেওয়াজ (৪০), মো. হেলাল (৩৬), খালেদা বেগম (৪৫), শাহ আলম(৫৫) দেলোয়ার হোসেন (৫০)।

তাদের প্রত্যেকের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মজিদ ওসমানী। তিনি জানান, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হলেও তাদের শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে যাওয়ার কারণে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রবিউল জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status