ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুরে করোনায় আরো ৮ জনের মৃত্যু
এম.এ.আজিজ,ফরিদপুর
প্রকাশ: Thursday, 8 July, 2021, 9:02 PM

ফরিদপুরে করোনায় আরো ৮ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় আরো ৮ জনের মৃত্যু

বৃহ¯পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ফরিদপুরে ২৪৬ জনের মৃত্যু রেকর্ড করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে করোনা সংক্রমণের ৩য় ধাপে গত ১২ দিনে মৃত্যু হয়েছে ৮৫ জনের। অপরদিকে, জেলার ৯টি উপজেলায় পিসিআর ল্যাবে সর্বশেষ রিপোর্টে ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪টি পজিটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ তানসিভ জুবায়ের জানান, আক্রান্তের এ হার ৪৫ দশমিক ৮১ ভাগ। পিসিয়ার ল্যাবের তথ্য অনুযায়ী, ফরিদপুর সদরে ৬৬ জন, বোয়ালমারীতে ৮ জন, ভাংগায় ৩৪ জন, সদরপুরে ২৪ জন, আলফাডাঙ্গায় ৪ জন, চরভদ্রাসনে ৩ জন, নগরকান্দায় ৭ জন, সালথায় ৯ জন ও মধুখালীতে ৯ জনের করোনা পজিটিভ এসেছে।

বর্তমানে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ৫১৬ টি বেড রয়েছে। এখানে ৩০৫ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া, লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় বুধবার জেলার বিভিন্নস্থানে ২৪ জনকে ১৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় চার ব্যক্তিসহ ২৬ টি অটো গাড়ি এবং ৭ টি মটরসাইকেল । আলফাডাঙ্গায় মাস্ক ছাড়া ঘারোফেরা করায় ২ জনকে ৩৪ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status