ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোবিন্দগঞ্জে লকডাউন না মানায় ১৩ জনকে ১৭,৭০০টাকা জরিমানা
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Thursday, 8 July, 2021, 8:52 PM

গোবিন্দগঞ্জে লকডাউন না মানায় ১৩ জনকে ১৭,৭০০টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে লকডাউন না মানায় ১৩ জনকে ১৭,৭০০টাকা জরিমানা

করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউন অমান্য করায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌরসভাসহ বিভিন্ন হাট বাজারে মাস্ক না পরা,সরকারি বিধিনিষেধ না মানায় ইজারাদারসহ ১৩ জনকে ১৭,৭০০/ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাজির হোসেন স্বপন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

কঠোর লকডাউনের ৮ম দিনে (৮জুলাই) বৃহস্পতিবার  সকাল থেকেই সড়কে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলাবাহিনী। গত ৭ দিনের তুলনায় আজ রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। লক ডাউনের ৮মদিনে জনসাধারনকে সরকারি বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসন সেনাবাহিনী,র‌্যাব,ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ ছিল কঠোর অবস্থানে।কাঁচা বাজারে লোক সমাগম ছিল চোখে পড়ার মত। শপিংমল,মার্কেটসহ অন্যান্য দোকানপাট বিগত দিনের মতই কৌশলে খোলা রাখছিলেন ব্যবসায়ীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান- সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সর্বত্র সেনাবাহিনী,র‌্যাব এবং থানা পুলিশকে সাথে নিয়ে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালাচ্ছি।বিধি-নিষেধ অমান্য করায় আজও ১৩ জনকে ১৭,৭০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসব অভিযান চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগের
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status