ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুন্দরগঞ্জে দেশি মদ উদ্ধার ও মাতালকে ১৫ দিনের জেল
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Thursday, 8 July, 2021, 8:50 PM

সুন্দরগঞ্জে দেশি মদ উদ্ধার ও মাতালকে ১৫ দিনের জেল

সুন্দরগঞ্জে দেশি মদ উদ্ধার ও মাতালকে ১৫ দিনের জেল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে মদ পান করে মাতালামি করার সময় মাদকসেবী আশরাফুল হককে আটক করে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রামম্যান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মজুমদার বাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার মদসহ মাতাল অবস্থায় আশরাফুলকে আটক করে । আশরাফুল খামার পাঁচগাছি গ্রামের নুরুজ্জামান সরকারের ছেলে। পরে ভ্রামম্যান আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফুলকে সাথে নিয়ে বাজার সংলগ্ন হরিজন লালবাবুর বাড়িতে অভিযান চালিয়ে মদ তৈরি উপকরণ জব্দ করে। এ সময় বিচারক তাকে ১৫ দিনের জেল দেন এবং উপকরণ সমুহ ধংস করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status