ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমার ভক্ত অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 7:37 PM

নেইমার ভক্ত অপু বিশ্বাস

নেইমার ভক্ত অপু বিশ্বাস

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি অবস্থান বাড়তি উন্মাদনা যোগ করেছে ভক্তদের মনে। ঢাকাই ছবির বিউটি কুইন খ্যাত অপু বিশ্বাস ব্রাজিল ফুটবল দলের সমর্থক।

জানা গেছে, অপু বিশ্বাসের প্রিয় খেলোয়ার নেইমার। তাইতো নেইমারের ১০ নম্বর জার্সি পরেই টেলিভিশনের সামনে বসবেন তিনি।

এ ব্যাপারে অপু বলেন, এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করবো। কিন্তু খেলা মিস করবো না।

তিনি আরও বলেন, জানেন একা একা খেলা দেখে আনন্দ পাই না। এখন আমার খেলা দেখার সঙ্গী ছেলে আব্রাম খান জয়। যদিও ফাইনাল খেলা জয়কে নিয়ে দেখতে পারবো কিনা এখনও নিশ্চিত নই। কারণ তখন ও ঘুমিয়ে থাকবে।

আসছে ১১ জুলাই ফাইনাল ম্যাচের উন্মাদনায় অপু বিশ্বাসের মতো সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status