ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কুষ্টিয়ায় একই দিনে করোনায় পিতা-পুত্রের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 July, 2021, 11:25 AM

কুষ্টিয়ায় একই দিনে করোনায় পিতা-পুত্রের মৃত্যু

কুষ্টিয়ায় একই দিনে করোনায় পিতা-পুত্রের মৃত্যু

কুষ্টিয়া শহরের শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা হাজী আব্দুল আজিজ (৮৫) ও তার ছেলে মতিয়ার রহমান (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (০৭ জুলাই) দুপুর থেকে বিকেলের মধ্যে তাদের এ মৃত্যু হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, হাজী আব্দুল আজিজ কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান।

এদিকে এ ঘটনার পরপরই শহরের বেসরকারি ক্লিনিক তোফাজ্জেল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্ত মতিয়ার রহমান একই দিন বিকালে মারা যান।

ক্লিনিকে চিকিৎসার এক পর্যায়ে মতিয়ার রহমান করোনা নেগেটিভ হলেও হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status