|
সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
|
|
সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল করিম, ওসি তদন্ত আব্দুল মজিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল, সরিষাবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মোস্তফা, পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলার প্রায় ৪’শতাধিক কর্মহীন বাস-মিনিবাস, সিএনজি ও অটোরিক্সা চালকসহ পরিবহন শ্রমিকদের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিড়া খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল ও জিআর অর্থে ক্রয়কৃত এ সকল খাদ্য সামগ্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
