|
আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃটে যুবকের মৃত্যু
এল.এন.শাহী, গাইবান্ধা
|
![]() আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃটে যুবকের মৃত্যু স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আর্জেন্টিনার ফুটবল খেলার ভক্ত ছিলেন স্বপন মিয়া। বুধবার দুপুরে স্বপন তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় হঠাৎ করে ৩৩ কেভি বৈদ্যুতিক তারে জড়িয়ে যান স্বপন। পরে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় স্বপনের। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
