ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
তাসকিন ও মিরাজের জোড়া আঘাত ম্যাচে ফিরল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 May, 2026, 12:57 PM

তাসকিন ও মিরাজের জোড়া আঘাত ম্যাচে ফিরল বাংলাদেশ

তাসকিন ও মিরাজের জোড়া আঘাত ম্যাচে ফিরল বাংলাদেশ

আজান আওয়াইসের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ছিল পাকিস্তান। তবে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে হঠাৎই ব্যাটিং ধসে পড়েছে সফরকারীরা। মাত্র ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে তারা। এর মাধ্যমে টেস্টের তৃতীয় দিনে আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দিল বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। ৮৫ রান নিয়ে অপরাজিত থাকা আজান আওয়াইস দিনের শুরুতেই সেঞ্চুরির দেখা পান। অভিষেক টেস্টেই তিন অঙ্ক ছুঁয়ে পাকিস্তানের ১৪তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটারও হন এই ডানহাতি ব্যাটার।

উদ্বোধনী জুটিতে ইমাম উল হকের সঙ্গে ১০৬ রান যোগ করার পর আব্দুল্লাহ ফজলের সঙ্গেও ১০৪ রানের জুটি গড়েন আজান। তাদের ব্যাটে পাকিস্তান বেশ স্বস্তিতেই এগোচ্ছিল।

তবে দলীয় ২১০ রানে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। ১০৩ রান করা আজানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। এর কিছু সময় পর আবারও সাফল্য পান তাসকিন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরান তিনি। সজোরে হাঁকাতে গিয়ে স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন মাসুদ।

এরপর স্পিন জাদুতে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় আরও বাড়ান মেহেদী হাসান মিরাজ। পঞ্চম ব্যাটার হিসেবে নামা সৌদ শাকিল রানের খাতাই খুলতে পারেননি। মিরাজের করা ৬০তম ওভারের শেষ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আঙুল তুললে রিভিউ নেন শাকিল, তবে রিপ্লেতে আউট নিশ্চিত হলে ফিরতে হয় তাকে।

শাকিল ফেরার পর থিতু হতে পারেননি আব্দুল্লাহ ফজলও। ৬০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানকে পঞ্চম ধাক্কা দেন মিরাজ। ২৩০ রানে ৫ উইকেট হারিয়ে একসময়ের মজবুত অবস্থান থেকে ছিটকে যায় সফরকারীরা। দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে স্বস্তি ফিরিয়েছেন বাংলাদেশের বোলাররা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status