ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভারতের আরো ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 4:14 PM

ভারতের আরো ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

ভারতের আরো ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামাবিলে আমের কার্টনগুলো গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার তানভির মনুসর। তিনি ওই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের আম পৌঁছে দেবেন বলে জানা গেছে।

বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে এসব আম পাঠানো হয়। উপহারের আম ভারতে পাঠানোর সময় তামাবিল স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীর জন্য ১২০ কার্টন আম পাঠিয়েছেন। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সবমিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status