|
অস্ত্র, গুলি, গানপাউডারসহ আন্তঃজেলা
ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার গ্রেফতারকৃতরা হলো মোঃ লিটন জব্বার (৫২),ইসমাইল হোসেন মামুন (৫৫),মোঃ বাবুল বাবু (৪৫),আইয়ুব ভূইয়া (৩০) ও মোঃ রোমান (৩৫) ![]() ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দখল থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করত। এরপর তা অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিলো। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
