|
শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে পুলিশের শ্রদ্ধা
আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
|
|
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাতের পূর্বে ঈদগাহের পশ্চিম দিকে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন তল্লাশী চৌকিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সকালে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। ![]() শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে পুলিশের শ্রদ্ধা এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক পিপিএম সহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন ঈদ জামাতের পূর্বে শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশের তল্লাশী চৌকিতে জঙ্গি হামলা হয়। এতে পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং স্থানীয় গৃহবধূ ঝরনা রাণী নিহত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
