|
হরিণাকুন্ডুতে করোনা ও উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু
শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
|
![]() হরিণাকুন্ডুতে করোনা ও উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। বাকি ১৬৪ জন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে। হরিণাকুন্ডু ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটির সদস্য ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈন উদ্দীন আহমেদ জানান, ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে মৃতদের দাফন সম্পন্ন করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
