ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
যুবকের হাতে পিস্তল, ছবি ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:31 PM

যুবকের হাতে পিস্তল, ছবি ভাইরাল

যুবকের হাতে পিস্তল, ছবি ভাইরাল

পটুয়াখালীর বাউফল উপজেলায় পিস্তল হাতে এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, ওই যুবকের নাম মো. রুবেল হোসেন (২৫)। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালি গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক সিকদারের ছেলে। এলাকায় তাকে সবাই কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহিন হাওলাদারের (৬০) দেহরক্ষী কাম মোটরসাইকেল চালক হিসেবে চেনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘পিস্তলটি আসল না নকল তা জানি না। তবে তাদের কাছে পিস্তল আছে এটা জানি। আর এই পিস্তলের ভয়ের কারণে এলাকার মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।’

মো. রুবেল বলেন, ‘এটি খেলনা পিস্তল। কীভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বুঝতে পারছি না।’ তার কাছে বৈধ কিংবা অবৈধ কোনো পিস্তল নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘বিষয়টি নজরে আসার পরে ওই যুবকের হাতে পিস্তলের ছবিটি সংগ্রহ করেছি। ছবিটি দেখে প্রথম পর্যায়ে আমার কাছে খেলনা পিস্তলের মতো মনে হচ্ছে। তবে এ ব্যাপরে বিস্তারিত অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status