ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 4:58 PM

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন প্রবীণ এই অভিনেতা। তার ফুসফুসে সংক্রমণ পাওয়া যায়। এরপরই তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার পাশে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানরা।

এর আগে অনেকবার নাসিরুদ্দিন শাহর অসুস্থ হওয়ার ভুয়া খবর ছড়িয়েছে। এবার অভিনেতার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার। তিনি জানান, গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর আর কোনও ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

৭০ বছর বয়সী নাসিরুদ্দিন শাহ বড় পর্দার পাশাপাশি থিয়েটারেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status