ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন দুই ডিসি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 1:33 PM

ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন দুই ডিসি

ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন দুই ডিসি

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের ক্রোক হওয়া অবৈধ সম্পদ দেখভাল করবেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি)। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক যুগান্তরকে বলেন, ওসি প্রদীপ কুমার দাশের ক্রোক হওয়া সম্পত্তি এতদিন মামলার তদন্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রদীপের নামে থাকা কক্সবাজারের ফ্ল্যাট কক্সবাজারের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার ভবন, পাঁচলাইশ এলাকার জায়গা ও দুটি গাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসককে দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন।

গত বছরের ২৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

ওসি প্রদীপ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা মামলার অন্যতম আসামি। এ সময় তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় তাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status