ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সাবেক ভিপি শহীদের মৃত্যুতে গৌরীপুর স্মরণসভা ও দোয়া-মাহফিল
আবদুল কাদির
প্রকাশ: Sunday, 27 June, 2021, 1:00 PM

সাবেক ভিপি শহীদের মৃত্যুতে গৌরীপুর স্মরণসভা ও দোয়া-মাহফিল

সাবেক ভিপি শহীদের মৃত্যুতে গৌরীপুর স্মরণসভা ও দোয়া-মাহফিল

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও তুখোড় ছাত্রলীগ নেতা সদ্য প্রয়াত শহিদুল ইসলাম অন্তরের নামে গৌরীপুর টু শাহগঞ্জ সড়কের নামকরনের দাবি করেছে গৌরীপুরের সাবেক ছাত্রলীগ ফোরাম।

শনিবার (২৬ জুন/২০২১) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে শহিদুল ইসলাম অন্তরের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে এ সড়ক নামকরনের দাবি উত্থাপন করেন এই সংগঠনের সভাপতি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম।

ম. নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় স্মরণসভা মরহুমের স্মৃতিচারণ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা অধ্যক্ষ রুহুল আমিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, সাবেক ছাত্রলীগ নেতা আলী আহম্মেদ খান সেলভী,

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল মুন্নাফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাবুল, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছায়েদুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম,

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আল ফারুক, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস ও ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল হোসেন টুটুল, গৌরীপুর সরকারি কলেজের ছাত্র সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার রুবি, সাবেক ছাত্রলীগ নেতা কবির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সাাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক স্বাধীন, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক মিয়া, সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।

স্মরণসভা শেষে প্রয়াত শহীদুল ইসলাম অন্তরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আতাহার আলী।

উল্লেখ্য শহিদুল ইসলাম অন্তর তার জীবদ্দশায় গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়ার পর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি শেষে তিনি অচিন্তপুর ইউনিয়ন আ.লীগের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ১৪ জুন তিনি আকস্মিক অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, ভাগ্নে-ভাগনি, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status