ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
গোসলের পোশাকে ত্রিধা, সাদা-কালোতেও রং দেখছেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:21 AM

গোসলের পোশাকে ত্রিধা, সাদা-কালোতেও রং দেখছেন অভিনেত্রী

গোসলের পোশাকে ত্রিধা, সাদা-কালোতেও রং দেখছেন অভিনেত্রী

সাদা-কালোতেও সমুদ্রের নীলচে ভাব অনুভব করতে পারছি— গোসলের পোশাকে জাহাজের ডেকের উপর বসে ছবি দিয়ে ইনস্টাগ্রামে নিজের মনের কথা লিখলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ইদানীং সময় নুসরাত জাহানের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈনের সঙ্গে বন্ধুত্বের কারণে যিনি উঠে এসেছেন খবরের শিরোনামে।

তার জীবনে নতুন রঙ লেগেছে কি না জানা যায়নি। আপাতত সাদা কালোতেই মজে রয়েছেন ত্রিধা। ইনস্টাগ্রামে অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট ইঙ্গিত করছে তেমনটাই।

গত ২২ জুন ত্রিধার পোস্ট করা আরও একটি ছবি নজর কাড়ে নেটাগরিকদের। কারণ নিখিল জৈন সেই ছবিতে দিয়েছিলেন ভালোবাসার চিহ্ন। ছবিটি যারা পছন্দ করেছেন, তাদের মধ্যে জ্বলজ্বল করছিল নুসরাতের ‘প্রাক্তন’র নাম। তার একদিন পরেই বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে একটি ইঙ্গিতমূলক স্টোরি পোস্ট করেন ত্রিধা। যার সারমর্ম, বিষাক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ অনেক ভালো।

নতুন বন্ধুর ব্যক্তিগত জীবনের টানাপড়েনের সমাধান বাতলে দিতেই কি ইনস্টাগ্রাম স্টোরির সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী? উত্তর খুঁজছেন নেটাগরিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status