ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 May, 2021, 2:02 PM

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মে) রাত ৩টার দিকে হাজী ইমাম সাহেব কলোনির একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন- মো. রয়েল (৩০), তার স্ত্রী নাজু (২৮), ভাই শিপন (৩০), মেয়ে লামিয়া (৩) ও ছেলে জিহাদ (৬)।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচ জনকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। তারা বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন।

বিভাগের প্রধান রফিক উদ্দিন আহমদ বলেন, আহতদের মধ্যে দুই শিশুর শরীরের ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। অন্য তিনজনের পুড়েছে ৪০ থেকে ৭০ শতাংশ। তাদের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status