ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
'রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী'
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 9:31 PM


'রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী'

'রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী'

লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফিক প্রতারণা মামলায় রাশেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির সম্পর্কে রাশেদ তার দেবর হন। দুই বছরের পরকীয়া ছিল তাদের। 

আজ বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সামনে এ আয়োজন করা হয়। গ্রেপ্তার রাশেদ সদর উপজেলার কুশাখালী গ্রামের আবু তাহেরের ছেলে। 


সংবাদ সম্মেলনে জানানো হয়, রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী। তিনি দুই বছর ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিয়মিত দৈহিক মেলামেশা করতেন। এতে রাশেদ বিভিন্ন সময় তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। এদিকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ওই নারী থেকে টাকা দাবি করেন। এতে ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু আত্মহত্যা না করে তিনি ঘটনাটি র‍্যাবকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৫ মে) রাতে সদর উপজেলার মান্দারী বাজার থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অশ্লীল ছবি ও ভিডিও সংবলিত একটি মোবাইল, একটি মেমোরি কার্ড ও দুটি ছবি উদ্ধার করা হয়। 

 
এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী জানান, তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সুবাধে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় রাশেদ তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। ছবি ও ভিডিওগুলোকে পুঁজি করে তার কাছ থেকে রাশেদ মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। বিভিন্ন সময় রাশেদ তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। 


র‍্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফিক প্রতারক রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহার দায়ের করে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status