|
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে। তাদের ঘরে তুষার (১০)ও তোয়াফ (৬) নামে দুটি পুত্র সন্তান রয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হীরা চৌধুরী স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পাশের রুমে গিয়ে আত্মগোপন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘাতক স্বামী মাদকাসক্ত বলে জানা যায়। নিহত গৃহবধূর মা জানায়, তেরো বৎসর পূর্বে উভয় পরিবারের পারিবারিক সম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলো। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাকির মাসুদ জানায়, ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর হাত বাধা রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পরে পাশের রুমে আত্মগোপন করে থাকা ঘাতক স্বামীকে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেন। নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপিকে হাত বেধে গলায় ও গাড়ের পিছনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
