ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে কলেজছাত্রকে খুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 3:34 PM

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে কলেজছাত্রকে খুন!

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে কলেজছাত্রকে খুন!

চট্টগ্রামের বোয়ালখালীতে আলমগীর হোসেন ইমন (২৪) নামের এক কলেজছাত্রকে খুন করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পূর্ব চরখিজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আলমগীর হোসেন ইমন পূর্ব চরখিজিরপুর গ্রামের আবদুল ছালামের ছেলে। তিনি চট্টগ্রাম মহসিন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পিতা আবদুল ছালাম বলেন, পার্শ্ববর্তী নবীদুল হকের ছেলে খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আমার জায়গা দখলের পাঁয়তারা করে আসছিল। জায়গাটি দখল নিতে একাধিবার হুমকিও দিয়েছিলো। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ প্রায় ৭০ থেকে ৮০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমার জায়গা দখল করতে আসে খোরশেদ। তারা বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে এ সময় এলাকাবাসীসহ আমরা তাদের বাঁধা দেই। এরপর রাত পৌণে ১টার দিকে তারা ফিরে যাওয়ার সময় বাড়ির ঘাটা থেকে আমার ছেলেকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার কিছু দূর নিয়ে গিয়ে হত্যা করে পালিয়ে যায়।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সৈয়দ ও মাহবুবুর রহমান নামের দুজনকে আটক করেছে। এ ঘটনার তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status