ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতারণার মামলায় সেই স্বর্ণার জামিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 1:40 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 May, 2021, 2:19 PM

প্রতারণার মামলায় সেই স্বর্ণার জামিন

প্রতারণার মামলায় সেই স্বর্ণার জামিন

প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার জামিন দিয়েছেন আদালত।

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত তার এ জামিন মঞ্জুর করেন। শনিবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও)  এএফএম মনিরুজ্জামান মন্ডল ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে স্বামীর জিম্মায় অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার পক্ষে জামিন আবেদন করা হয়। এরপর আদালত তাকে এ মামলায় জামিন দেন।

এর আগে গত ২৫ এপ্রিল রিমান্ড শেষে রিমান্ড শেষে আসামি স্বর্ণাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারও আগে গত ২০ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি স্বর্ণাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে প্রতারণার মাধ্যমে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা শেইলী, ছেলে আন্নাফিকে গ্রেফতার করে পুলিশ। গত ২২ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ তিন জনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বাদী কামরুল উল্লেখ করেছেন, ‘আমি তার বাসায় কয়েকদিন অবস্থান করতে বাধ্য হই এবং ২০১৯ সালের ৬ এপ্রিল সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে যাওয়ার পর প্রথম দিকে সে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং আমি তাকে নিয়মিত সাংসারিক খরচ দিতাম। চার-পাঁচ মাস পর সৌদি আরব থেকে বাংলাদেশে এসে তার সঙ্গে দেখা করতে চাইলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে এবং দেখা করতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে আমি তার পরিবারের সঙ্গে কথা বললে তারাও আমাকে ভয়ভীতি ও হুমকি দেয়। স্বর্ণার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ফ্ল্যাট ও গাড়ি বুঝিয়ে দিতে বললে সেসব নেই বলে জানায়’।

২০২০ সালের ৬ জানুয়ারি আদালতে মামলা করেন কামরুল। মামলার পর স্বর্ণা টাকা, স্বর্ণালংকার, ফ্ল্যাট ও গাড়ি ফেরত দিতে চাইলে মামলা প্রত্যাহার করে সৌদি আরব ফিরে যান কামরুল। চলতি বছর ১২ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কামরুল বাংলাদেশে এসে ফোন করলে লালমাটিয়ার বাসায় যেতে নিষেধ করেন স্বর্ণা।

এজাহারে তিনি আরো উল্লেখ করেন, ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফোন করলে স্বর্ণা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালে রোমানা ইসলাম স্বর্ণা অভিনীত ‘রানআউট’ সিনেমাটি মুক্তি পায়। এছাড়া একাধিক বিজ্ঞাপনের মডেল ছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status