ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যেই ভিডিও ছড়ানোর পর ঘর থেকে ৪ দিন বের হননি রাধিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 12:15 PM

যেই ভিডিও ছড়ানোর পর ঘর থেকে ৪ দিন বের হননি রাধিকা

যেই ভিডিও ছড়ানোর পর ঘর থেকে ৪ দিন বের হননি রাধিকা

বলিউডের আলো ঝলমলে পৃথিবীতে ‘সাহসী’ স্বভাবের কারণে অনেক আগেই জায়গা করে নিয়েছেন রাধিকা আপ্তে। তবে অতীতে এক সময় এই অভিনেত্রীও গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। চার দেওয়ালের মধ্যে নিজেকে লুকিয়েছিলেন এই মারাঠি কন্যা।

রাধিকার অন্তরালে চলে যাওয়ার কারণ ছিল কয়েক মুহূর্তের একটি ভিডিও। সেখানে এক নারীকে নগ্ন অবস্থায় দেখা যায় আর তাকে রাধিকা বলে ধরে নিয়েছিলেন অনেকেই। ভিডিওটি আসলে অভিনেত্রীর ছবি ‘ক্লিন শেভেন’-এর একটি ক্লিপ।

 পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, “আমি যখন ক্লিন শেভেন-এর জন্য শ্যুট করছিলাম, আমার নগ্নতার একটি ক্লিপ ছড়িয়ে পড়ে। আমাকে বাজে ভাবে ট্রোল করা হয়েছিল। সেই ঘটনাটি আমার মনে প্রভাব ফেলেছিল। আমি বাড়ি থেকে ৪ দিনের জন্য বের হতে পারিনি। সংবাদমাধ্যম আমায় নিয়ে কী বলছে, সে সব নিয়ে ভাবিনি। কিন্তু আমার গাড়ি চালক থেকে শুরু করে প্রত্যেকে আমাকে ওই ছবিগুলো দিয়ে চিনেছিল।”

রাধিকা জানিয়েছেন, ওই ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি ছিলেন না। তিনি বলেন, `ভাল দৃষ্টিসম্পন্ন যে কোনও মানুষ বলে দিতে পারবেন ওই ছবিগুলোতে থাকা ব্যক্তি আসলে আমি নই। আমার মনে হয় না এই বিষয়গুলিতে কিছু করার আছে বা করা উচিৎ। আমি এগুলো এড়িয়ে যাই। এর পর আমি যখন 'পার্চড' ছবিতে পোশাক খুলি তখন মনে হল আমার আর লুকিয়ে রাখার মতো কিছু নেই।'

সব বিতর্ককে উড়িয়ে নিজের গতিতে এগিয়েছেন রাধিকা। গত বছর নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়’ ছবিতে তার অভিনয় আরও একবার মুগ্ধ করেছে দর্শককে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status