ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কৃত্রিম পাখির ডাকে বিয়ে গোপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 12:13 PM

কৃত্রিম পাখির ডাকে বিয়ে গোপন

কৃত্রিম পাখির ডাকে বিয়ে গোপন

কিছুদিন আগেই প্রেমিক ডালটন গোমেজকে বিয়ে করেছেন আরিয়ানা গ্রান্দে। ক্যালিফোর্নিয়ায় কঠোর গোপনীয়তার মধ্যে শুভ কাজ সারেন গায়িকা। এতটাই গোপনে যে বিয়ের কয়েক দিন পার হওয়ার পর গণমাধ্যম সেই খবর জানতে পারে। এবার জানা গেল, বিয়ে গোপন রাখার জন্য বিভিন্ন কৌশল নিয়েছিলেন গ্রান্দে। যার মধ্যে অন্যতম স্পিকারে কৃত্রিম পাখির ডাক বাজানো। যাতে বাড়ির ভেতরে কী হচ্ছে রাস্তা থেকে সেই শব্দ শোনা না যায়! সেদিন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা খুবই সীমিতভাবে করা হয়।


তার পরও হৈ-হল্লা, চিৎকার, উল্লাস হয়েছে। এসব শব্দ যেন বাইরে না যায় সে জন্যই কৃত্রিম পাখির ডাকের ব্যবস্থা ছিল। এ ছাড়া রাস্তার মানুষ যাতে বাড়ির ভেতরে কী হচ্ছে সেটা দেখতে না পারে সেই ব্যবস্থাও ছিল। ‘সেদিন প্রচুর পরিমাণে অস্থায়ী গাছ দিয়ে বাড়ির বাইরের অংশ সাজানো হয়। ভেতরে কী হচ্ছে বাইরের মানুষের সেটা বোঝার উপায় ছিল না’, জানায় সূত্রটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status