ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার রাজনীতিক মাশরাফির মুনশিয়ানা, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 12:40 PM

এবার রাজনীতিক মাশরাফির মুনশিয়ানা, ভিডিও ভাইরাল

এবার রাজনীতিক মাশরাফির মুনশিয়ানা, ভিডিও ভাইরাল

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঈদের পর নির্বাচনী এলাকায় এসেছেন ১৬ মে। গত তিন দিন ধরে কাঠফাটা রোদেও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

মাশরাফি নদীভাঙন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মঙ্গলবার (১৮ মে) বিকেলে যান নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার চর গ্রামে। সেখানে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। গ্রামের মানুষকে বুঝিয়েছেন গ্রামের ভাষাতেই।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পাংখার চরে দেয়া পুরো বক্তব্যে মাশরাফি বলেন, ‘‘ঈদের নামাজ আপনারা ৩০টা রোজা রেখেও পড়তে পারেননি! অমুক নেতা ঢাকায় বসে বলছে মাইরে দিয়ে আয়, আপনি মেরে দিলেন! মাইরে দিয়ে এসে আপনার কী হলো, আপনি বুঝলেন না। সে কি আপনার মামলা লড়ে? কোনো দিন লড়ছে? জেল যা খাটার তা তো আপনারাই খাটছেন, নাকি? খাটছেন না?

তারা আপনাদের কী দেয়? খাইতে দেয়? এই ধরেন আমার কথায় আপনারা এইগুলো করতেছেন, ধইরে নিলাম! আমি আপনাকে খাইতে দিই? পরতে দিই? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করাই? তাহলে আমি কিসের নেতা! আমার কথায় আপনি আরেকজনকে মেরে ফেলবেন! মারামারি করবেন তো খবর আছে। কেউ মারামারি করবেন না, এইবার কিন্তু কোনো পিরিত হবে না!’’

তিনি আরো বলেন, এই এলাকায় আসলাম পুরো রাস্তাটাই ছিল খারাপ। এখন পর্যন্ত কারও মুখে শুনলাম না যে ভাই আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন। শুধু রাস্তার মাঝপথে একজন মায়ের বয়সী নারী আমাকে অনুরোধ করলেন, বাবা, আমাদের এই রাস্তাটা একটু ঠিক করে দেন।

জানা গেছে, ইতনা এসপিএল প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাদ মীমাংসায় সবার উদ্দেশে বক্তব্যটি দেন মাশরাফি। গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারে এমন সাবলীল ভাষায় দেওয়া বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। তার ওই বক্তব্যের পর এলাকার দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের অবসান ঘটেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ইতনা ইউনিয়নের দুর্গম পাংখারচর গ্রামের চলমান বিরোধে হত্যাসহ ২২টি মামলা ছিল। দেড় বছর আগে মামলাগুলো মীমাংসা হলেও দেড় মাস পর থেকে আবার বিরোধের সৃষ্টি হয়। এবার সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তাজার উপস্থিতিতে মীমাংসা করা হলো। আশা করি, এখন থেকে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

মঙ্গলবার মল্লিকপুর ইউনিয়ন, ইতনা ইউনিয়ন, দিঘলিয়া ইউনিয়ন, কোটাকোল বড়দিয়া ফেরিঘাটসহ বিভিন্ন এলাকার শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও তৃণমূল মানুষের খোঁজখবর নেন মাশরাফি বিন মোর্ত্তজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status