ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্মপাশায় অফিসে জমা দেওয়ার নাম করে সরকারি বই বিক্রি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 9:20 PM

ধর্মপাশায় অফিসে জমা দেওয়ার নাম করে সরকারি বই বিক্রি

ধর্মপাশায় অফিসে জমা দেওয়ার নাম করে সরকারি বই বিক্রি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নূর ইসলাম খান অফিসে বই জমা দেওয়ার নাম করে রাতের আঁধারে সরকারি বই ও শিশুদের জন্য সরবরাহকৃত বিস্কুটের খালি বাক্স বিক্রি করে দিয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে বই ও বিস্কুটের খালি বাক্স গুলো দুই ভ্যান চালক অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা জব্দ করে।

ও সময় স্থানীয় কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি লাইভ করে। খবর পেয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বইগুলো থানায় নিয়ে যায়। ভ্যান চালকরা জানিয়েছে বই ও বিস্কুটের বাক্স গুলো তারা প্রধান শিক্ষকের কাছ কেজি দরে ক্রয় করেছেন এবং আলী নূর ইসলাম খান স্বাক্ষরিত বই ক্রয় সংক্রান্ত একটি হাতে লেখা মেমো পুলিশের কাছে জমা দিয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষক প্রায় ৬০০ কেজি বই ও বিস্কুটের কাটন বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির কেউ কিছুই জানি না।’

প্রধান শিক্ষক আলী নূর ইসলাম খান জানান, বই ইদুরে কাটায় এলোমেলোভাবে পড়ে থাকায় কক্ষ অপরিস্কার হয়েছিল। তাই সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলকে অবহিত করে বইগুলো উপজেলায় পাঠাচ্ছিলেন। তবে শিক্ষকের এমন দাবি অস্বীকার করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।’

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘সংশ্লিষ্টদের এ ব্যাপারে অবহিত করা হয়েছে। জব্দকৃত মালামাল আমাদের জিম্মায় রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status