ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সংসদের চার শূন্য আসনে ভোটের তফসিল ২৪ মে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 8:49 PM

সংসদের চার শূন্য আসনে ভোটের তফসিল ২৪ মে

সংসদের চার শূন্য আসনে ভোটের তফসিল ২৪ মে

আগামী জুলাই মাসে সংসদের চারটি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই লক্ষ্যে ২৪ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

শূন্য আসনগুলো হলো লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তারিখ ঠিক করা হবে।

তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এ চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status