ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন : আইনমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 10:56 AM

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন : আইনমন্ত্রী

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে সরকারি আবাসিক অফিসে  সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি শুধু এইটুকু বলব, এ রকম একটি ঘটনায় সরকার ও সাংবাদিকদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হোক—এ রকম কোনো সন্দেহ যদি থাকে, তাহলে সরকার সেটি দূর করার চেষ্টা করবে। পরশু দিন বোধহয় জামিনের শুনানি আছে, সেটি আদালত নিশ্চয়ই দেখবেন, সবকিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খতিয়ে দেখার জন্য বলব। তবে এটুকু বলতে পারি অবশ্যই তিনি (রোজিনা ইসলাম) ন্যায়বিচার পাবেন।’

এর আগে জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ সিক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতাদের আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রোজিনা ইসলামের বিষয়ে তাকে অবহিত করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status