ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই ব্যক্তির মারামারি, থামাতে এসে লাশ হলেন মুরাদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 10:53 AM

দুই ব্যক্তির মারামারি, থামাতে এসে লাশ হলেন মুরাদ

দুই ব্যক্তির মারামারি, থামাতে এসে লাশ হলেন মুরাদ

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যায় ছুরিকাঘাতে মোহাম্মদ মুরাদ (২৭) নামে এক যুবককে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) রাত ১০ টার দিকে উপজেলার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরাদ একই এলাকার আবদুর রহিম কসাইয়ের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানিয়েছেন, চরলক্ষ্যার বোর্ড বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ছুরির আঘাতে মোহাম্মদ মুরাদ (২৭) নামে এক যুবক নিহত হয়। এঘটনায় জড়িতেদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

প্রতক্ষদর্শী স্থানীয় বোর্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানিয়েছেন, আমি কর্ণফুলী থানার ভিতরে ছিলাম একটি অভিযোগ করার জন্য। একটু হেঁটে এসে দেখি সাইফুলের গ্যাসের দোকানের সামনে প্রচুর মানুষ। সেখানে স্থানীয় জুয়েল আর ফোরকান নামে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাইফুল ও মুরাদ সমাধান করতে আসে। এরপর মুরাদকে আহত অবস্থায় মাটিয়ে শুয়ে থাকতে দেখি। তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরির্দশক আলাউদ্দিন তালুকদার জানিয়েছে, কর্ণফুলী থেকে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ মুরাদের লাশ মর্গে রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status