ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনা টিকা নেওয়ার পর ৪ গুণ অ্যান্টিবডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 May, 2021, 1:16 PM

করোনা টিকা নেওয়ার পর ৪ গুণ অ্যান্টিবডি

করোনা টিকা নেওয়ার পর ৪ গুণ অ্যান্টিবডি

টিকা নেওয়ার পর যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে তাদের শরীরে ৪ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের আইসিডিডিআরবির গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডির কারিগরি সহায়তায় সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) গ্রহীতাদের রক্তে অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত এই গবেষণা চালানো হয়। গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ৬ হাজার ৩০০ টিকা গ্রহণকারী অংশ নেয়। গবেষণার অংশ হিসাবে টিকা নেওয়ার পর দুই বছর রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পর্যালোচনা করা হবে।

গবেষণার প্রাথমিক ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, ১২০ জন প্রথম ডোজ কোভিশিল্ড গ্রহণকারীর টিকা নেওয়ার এক মাস পর ৯২ শতাংশ ও দুই মাস পরে ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সব বয়সের টিকা গ্রহীতাদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। অন্যান্য অসুস্থতা (কো-মরবিডিটি) থাকা বা না থাকার অ্যান্টিবডির উপস্থিতির তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি।

আইইডিসিআর’র পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে কোভিশিল্ড টিকা গ্রহণের পর শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। চলমান গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এই টিকা গ্রহীতাদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status