|
বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে মাল্টিপ্ল্যানে নতুন সময়সূচি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে মাল্টিপ্ল্যানে নতুন সময়সূচি মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। রাত ৮টায় মার্কেটের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর রাত সাড়ে ৮টার মধ্যে মার্কেটের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও ক্রেতাকে মার্কেট ত্যাগ করতে হবে। রোববার (১৬ আগস্ট) ইসিএস কম্পিউটার সিটির মেম্বার সেক্রেটারি মো. নজরুল ইসলাম হাজারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সময়সূচির পাশাপাশি মার্কেটের পূর্বের অন্যান্য নিয়মও বহাল থাকবে। বিশেষ করে দোকান বন্ধের সময় প্রতিটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মেইন সুইচ ও ইউপিএস বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। মার্কেট কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। এ কারণে মার্কেটের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ক্রেতাদের নতুন নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
গাজীপুরে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন
