ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
যে বার্তা পাঠালেন কবির সুমন ও পরীমনি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 1:22 PM
সর্বশেষ আপডেট: Friday, 7 May, 2021, 1:27 PM

যে বার্তা পাঠালেন কবির সুমন ও পরীমনি

যে বার্তা পাঠালেন কবির সুমন ও পরীমনি

বুধবার (৫ মে) ছিল উপমহাদেশের প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতার ১১০তম জন্মদিন। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন করেছিল চলচ্চিত্র ‘প্রীতিলতা’ টিম। এ দিনকে ঘিরে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন টিমের অন্যতম সদস্য দুই বাংলার অন্যতম সংগীতজ্ঞ কবির সুমন এবং চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী পরীমনি।

আয়োজন নিয়ে চলচ্চিত্রটির পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘করোনায় এখন অনেকেই বেকার। এফডিসির এমন কর্মচারী, এক্সট্রা শিল্পীসহ ১০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ৫ মে বিকাল ৫টায়। এরপর টিম প্রীতিলতার অফিসে কেক কেটে ১১০তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।’

এদিকে, ভিডিও বার্তায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কবির সুমন। তিনি বলেন, ‌‘শারীরিকভাবে উপস্থিত থাকতে পারলে ভালো হতো। প্রীতিলতা চলচ্চিত্রের টিমের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিল্পী, ছিন্নমূল শিশুদের মধ্যে ইফতার ও খাবার বিতরণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সত্যিই এটা একটা ভালো উদ্যোগ। প্রীতিলতার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার। সিনেমাটার শুটিং দ্রুত শেষ হোক। আমি ছবিটি দেখার অপেক্ষায় আছি।’

ঢাকায় থাকলেও নানা কারণে কেক কাটার অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি পরী। তবে তিনি এক শুভেচ্ছা বার্তায় উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রীতিলতার সাহসের গল্প ছড়িয়ে পড়ুক আমাদের তারুণ্যের মধ্যে। আমাদের মেয়েদের আদর্শ হোক প্রীতিলতা। সাহস নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। সততার সঙ্গেই দেশটাকে ভালোবাসতে হবে, যেমনটা প্রীতিলতা বেসেছিলেন।’

গোলাম রাব্বানীর রচনায় ও রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের বেশ কিছু অংশের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে এর শেষ লটের শুটিং প্রস্তুতি। লকডাউন ও করোনা পরিস্থিতি ভালো হলেই শুটিং শুরু হবে।

এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল। ছবিটির প্রথম লটের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। নির্মাতা জানান, শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status