ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নাইট কারফিউ অমান্য করায় কুকুর গ্রেফতার!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 8:43 PM

নাইট কারফিউ অমান্য করায় কুকুর গ্রেফতার!

নাইট কারফিউ অমান্য করায় কুকুর গ্রেফতার!

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যে রাত্রিকালিন কারফিউ জারি করা হয়েছে। রাতে করোনা বিধিনিষেধ ভঙ্গ করে সড়কে কুকুর বের হয়। এতে কুকুরটিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটেছে। এদিকে কুকুরটিকে গ্রেফতার করায় পশু অধিকারকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কারফিউ থাকায় রাতে কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যবসায়ী। তখন মালিকসহ কুকুরটিকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, রাত্রিকালীন কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ জায়গায় জায়গায় টহল দিচ্ছে। ওই রাতে পলাশিয়াতে টহল দেওয়ার সময় ওই ব্যক্তি ও তার কুকুরকে দেখতে পায় পুলিশ। পরে দুইজনকেই গ্রেফতার করা হয়েছে।

করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ওই ব্যবসায়ী ও কুকুরটিকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুকুরের মালিকসহ কুকুরটিকে জেলে পাঠানো হয়েছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status