ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
‘বাইরের মন্ত্রীরা পশ্চিমবঙ্গে এলে করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে’
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 8:41 PM

‘বাইরের মন্ত্রীরা পশ্চিমবঙ্গে এলে করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে’

‘বাইরের মন্ত্রীরা পশ্চিমবঙ্গে এলে করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে’

এবার বাইরে থেকে মন্ত্রীদের কেউ পশ্চিমবঙ্গ রাজ্যে আসতে হলে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে। বৃহস্পতিবার এ কথাই স্পষ্টভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা উল্লেখ করে বিজেপি সরকারকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‌করোনা পরিস্থিতির মধ্যেও এক দল এসেছিল।তারা চা খেয়েছে। তারপর চলে গিয়েছে।এবার থেকে যদি কোনও মন্ত্রীরা বাইরে থেকে আসেন, তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যদি তাঁরা বিশেষ বিমানেও আসেন, তাহলেও তাঁদের ছাড় দেওয়া হবে না। করোনা ধরা পড়লেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। ’‌

রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব প্রসঙ্গে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন,‘‌২৪ ঘণ্টাও একটা সরকারের হয়নি।  তার মধ্যে চিঠি চলে আসছে। তার মধ্যে টিম চলে আসছে। মন্ত্রী চলে আসছে। বিজেপির নেতাদের বলব সংযত হোন। মানুষের রায় মেনে নিন।  মানুষের রায় মেনে নিতে পারেননি বলেই এই সব ঘটনা ঘটছে।’‌

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছে। যেখানে বিজেপি ভালো ফল করেছে, সেখানেই হিংসা বেশি হচ্ছে। বিজেপি নিজেই গুণ্ডামি করেছে। আমাদের ছেলেদের বলব, শান্ত থাকো, বিজেপি নিজেই উসকানি দিচ্ছে। গতকাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যখন গিয়েছিলাম, তখন কাউন্সিলার বাবাইকে বললাম, তোরা সবাই শান্ত আছিস তো?‌-বলল, আমরা কোথায় অশান্তি করছি। বিজেপিই তো অশান্তি করছে।’

বিজেপিকে কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌৬ মাস ধরে রাজ্যে এসে বাংলা দখল করতে গিয়ে ভারতকে পুরো ধ্বংস করে দিয়েছে।  কই অক্সিজেন যখন রাজ্যের মানুষ পায় না, তখন টিম আসে না তো। ভ্যাকসিন যখন পায় না, তখন টিম আসে না তো। হাথরাসের ঘটনা হলে টিম আসে না তো।  দিল্লির দাঙ্গায় মানুষ মরলে টিম আসে না তো।সাংবাদিক খুন হলে টিম আসে না তো।’‌

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status