ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গৃহবধূর লাশ ঘরে রেখে পলালো সবাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 1:07 PM

গৃহবধূর লাশ ঘরে রেখে পলালো সবাই

গৃহবধূর লাশ ঘরে রেখে পলালো সবাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় রুমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন।

মঙ্গলবার (১৩এপ্রিল) সন্ধ্যায় রুমার স্বজনরা তার শ্বশুড়বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। রুমার স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর রুমার মুখে বিষ ঢেলে দিয়ে তারা পালিয়েছেন।

নিহত রুমা আক্তার উপজেলার সিংদিঘী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে সলিং মোড় এলাকার নজর আলীর ছেলে ইমরুল হাসান আয়নালের (৩৩) সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে ইফতেখার হাসান রুহান নামে সাত বছর বয়সী এক সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, বিয়ের আগে থেকেই ইমরুল হাসানের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক ছিলো। বিয়ের তিন বছর পর ওই মেয়ের সাথে যোগাযোগ রক্ষা করার বিষয়টি জানাজানি হলে ইমরুল-রুমার মধ্যে কলহ তৈরি হয়। পরে দুই পরিবারের লোকজন বসলে ইমরুল আর ওই মেয়ের সাথে যোগাযোগ করবে না মর্মে জানালে আবার সংসার শুরু করেন তারা।

কিন্তু তারপরও ইমরুল ওই মেয়ের সাথে সম্পর্ক রাখায় মাঝে মধ্যেই তাদের মধ্যে কলহ হতো। সম্প্রতি ৬ এপ্রিল ইমরুলের জন্মদিন উপলক্ষে ওই মেয়ে মুঠোফোনে শুভেচ্ছাবার্তা পাঠায়। এ নিয়ে পুনরায় কলহ তৈরি হয়।

মঙ্গলবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ছেলের সামনেই রুমাকে মারধর করে ইমরুলসহ তার পরিবারের লোকজন। এক পর্যায়ে রুমার মৃত্যু হলে বাড়ির লোকজন তার মুখে বিষ ঢেলে গা ঢাকা দেয়। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রুমার স্বজনরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের প্রেক্ষিত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status