ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
যারা এ কাজ করছে তা মোটেও ঠিক হচ্ছে না: পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 10:00 PM

যারা এ কাজ করছে তা মোটেও ঠিক হচ্ছে না: পরীমনি

যারা এ কাজ করছে তা মোটেও ঠিক হচ্ছে না: পরীমনি

গত ২-৩ দিন ধরে ফেসবুক প্রোফাইল আইডির পাসওয়ার্ড নিয়ন্ত্রণে নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। জানা গেছে, তার ফ্যান পেইজটি ঠিক থাকলেও নিজের প্রোফাইল আইডি এখন তার নিয়ন্ত্রণের বাইরে।

এ বিষয়ে পরীমনিনি বলেন, কি কারণে আমার ফেসবুক আইডি ডিজেবল হয় তা নিজেও জানি না। তবে কারও হয়তো আমার ফেসবুক আইডি ও অফিসিয়াল ফ্যান পেইজ নষ্ট করার পরিকল্পনা থাকতে পারে। যেটা আমার পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বন্ধের চেষ্টা করছে।

পরীমনি আরও বলেন, আমি বলবো যে বা যারা এ কাজ করছে তা মোটেও ঠিক হচ্ছে না। আরেকটা বিষয়, এই অবস্থায় আমার ফেসবুক থেকে যদি কোনো মেসেজ যায় তার দায়দায়িত্ব আমার না। এই মুহূর্তে এটা আমার নিয়ন্ত্রণে নেই।

উল্লেখ্য, এই লাস্যময়ীর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তিনি গত বছরের শেষ দিকে মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নেন। তখন ফেসবুকে পরীমনির ফলোয়ারের সংখ্যা প্রায় এক কোটি ছিলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status