ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভাইকে ফাঁসাতে নিজের সন্তানকে হত্যা করল বাবা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 April, 2021, 9:46 PM

ভাইকে ফাঁসাতে নিজের সন্তানকে হত্যা করল বাবা

ভাইকে ফাঁসাতে নিজের সন্তানকে হত্যা করল বাবা

বাগেরহাটের শরণখোলায় বড় ভাইকে ফাঁসাতে নিজের ৪ মাসের শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যা করেছে বাবা মজিদ মোল্লা (৩৫)। সোমবার (০৫ এপ্রিল) দুপুরে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ  মজিদ মোল্লাকে গ্রেফতার করেছে।

এর আগে রোববার রাতে শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামে নৃশংস এ শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মৃত লতিফ মোল্লার ছেলে দিনমজুর মজিদ মোল্লা বড় ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় স্ত্রী ও তার তিন সন্তান নিয়ে প্রতিবেশী নুর জাহানের বাড়িতে ভাড়া থাকেন। বিরোধপূর্ণ জমিতে ঘর তোলা নিয়ে বড় ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। এক পর্যায়ে গতকাল রোববার রাতে বড় ভাইকে ফাঁসাতে নিজের চার মাসের শিশু সন্তান নুপুরকে পুকুরে ফেলে দেয়।

তিনি বলেন, এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠাই। শিশুটির বাবার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।
 
ওসি আরও জানান, এ ঘটনায় নিহত শিশুটির মা মারুফা বেগম বাদী হয়ে শরণখোলা থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আমরা মজিদ মোল্লাকে বিকেলে বাগেরহাট আদালতে পাঠিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status