ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
'নির্বাচকদের সাকিব-তামিমের চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 9:44 PM

'নির্বাচকদের সাকিব-তামিমের চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে’

'নির্বাচকদের সাকিব-তামিমের চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে’

জাতীয় দলের নির্বাচকদের সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাদের সমান বা তার চেয়েও বেশি পারিশ্রমিক দেয়ার জোর দাবি জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, ইনজামাম-উল-হক যখন পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন তখন তার বেতন ছিল ১২ লাখ রুপি। আপনি এখন তামিম-সাকিবকে জাতীয় দলের জন্য নির্বাচন করছেন আপনার বেতন যদি হয় দেড় থেকে দুই লাখ অথচ সাকিব-তামিমরা পাচ্ছে ছয় লাখ। তাহলে আপনার কী পাওয়ারটা থাকল!

জাতীয় দলের নির্বাচকদের বেতন বাড়ানোর দাবি জানিয়ে আশরাফুল আরও বলেন, যারা জাতীয় দল নির্বাচনের দায়িত্বে থাকবে তাদের অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। নির্বাচকদের এ ক্যাটাগরির ক্রিকেটারদের সমান বা তার চেয়েও বেশি সম্মানি দিতে হবে। নির্বাচকরা যদি ক্রিকেটারদের চেয়ে বেশি সম্মানি পান তাহলে তাদের বিপিএলে কোনো টিমের মেন্টর হতে হবে না।

দেশের একটি অনলাইন পোর্টালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ক্রিকেট বোর্ডের ২৪ জন পরিচালককে কেন বিপিএলের সঙ্গে যুক্ত হতে হবে! জাতীয় দলের নির্বাচকরা যদি বিপিএলে এক একটা টিমের মেন্টর হন তখন জাতীয় দল নির্বাচন কখনও ফেয়ার হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status