ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 April, 2021, 12:15 PM

দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

দেড় মাসের নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সবকয়টিতেই মিলেছে পরাজয়। তাসমান পাড়ের দেশে জয়ের স্বাদ না পাওয়াই রয়ে গেছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমদের।

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছেন ক্রিকেটার, টিম স্টাফ ও অফিসিয়ালরা।


ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসায় এই বহরের সঙ্গে নেই তামিম ইকবাল ও হাসান মাহমুদ। বাকি সবাই ফিরেছেন একই ফ্লাইটে। গুঞ্জন ছিলো, নিউজিল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে সরাসরি আইপিএল খেলতে ভারত চলে যাবেন মোস্তাফিজুর রহমান। তবে তা করেননি তিনি। দলের সঙ্গে দেশে ফিরেছেন বাঁহাতি কাটার মাস্টার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status