ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলে ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 April, 2021, 12:10 PM

ছেলে ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

ছেলে ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। শনিবার দিবাগত রাতে তাদের করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ওমর সানীর কোভিড নেগেটিভ।

সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন ফেসবুকে লিখেছেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল  রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’
এর আগে শনিবার সকালে ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই অসুস্থ বলে জানিয়েছিলেন ওমর সানী।

২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
 
গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status