ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুরি করতে গিয়ে চোরের ঘুম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 April, 2021, 12:16 PM

চুরি করতে গিয়ে চোরের ঘুম

চুরি করতে গিয়ে চোরের ঘুম

পুলিশ কর্মকর্তার বাড়িতেই চুরি করতে গিয়েছিল এক চোর। আর হতভাগা ওই চোর চুরির আগে ঘুমিয়েও পড়ে। এর পর সকালে চোরকে ঘুম থেকে ডেকে তোলেন ওই বাড়ির মালিক পুলিশ কর্মকর্তা।

এর পর তার কী হয়েছে, সে আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের ফেচাবুন এলাকায়। ফেচাবুন এলাকায় রাত ২টা নাগাদ চোরটি ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। কিন্তু সে বাড়ির একটি রুমে এসি চালিয়ে শীতল হাওয়া খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরামে ঘুমিয়েও পড়ে সে।

রুমটি ছিল পুলিশ কর্মকর্তার মেয়ের। ওই রাতে মেয়ে বাড়িতে ছিলেন না। সকালে উঠে মেয়ের রুমের এসি অন দেখে অবাক হন ওই কর্মকর্তা। এর পর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয় চোর। তার পর তার হাতে হাতকড়া ঝোলান ওই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status