|
ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র?
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র? এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগে ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এ যুদ্ধে নিহত ও আহত সেনাদের তথ্য প্রকাশ করা হত। তবে গত সপ্তাহে নিহত চার সেনা এবং বহু আহত সদস্যের তথ্য মূল তালিকা থেকে সরিয়ে বিদেশি অভিযান নামে নতুন একটি বিভাগে স্থানান্তর করা হয়। নতুন তালিকায় নিহত চার সেনার পাশাপাশি ২০৭ জন আহত মার্কিন সেনার নাম রয়েছে। তবে এই আহতদের সবাই যে সরাসরি ইরান যুদ্ধের সময় আহত হয়েছেন, তা নিশ্চিত নয়। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেন, হতাহতের সংখ্যা প্রকাশে যে পরিবর্তন দেখা গেছে, তা ডেটার অসঙ্গতি ও সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে। তবে এই পরিবর্তনের পর যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এপি জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে পেন্টাগন হতাহত ও সামরিক কৌশল সম্পর্কে আগের তুলনায় অনেক কম তথ্য প্রকাশ করছে। এছাড়া মে মাসের শুরু থেকে যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি পেন্টাগন। আর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাংবাদিকদের জন্য নিয়মিত হতাহতের প্রতিবেদন প্রকাশ বন্ধ রেখেছে। ঠিক এই সময়ে ইরান দাবি করছে, গত ১৫ দিনে তারা অন্তত ২০০ জন মার্কিন সেনা হত্যা করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
