ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
এসএসসির ফল প্রকাশ ১০ অগাস্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 July, 2026, 12:39 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 July, 2026, 4:07 PM

এসএসসির ফল প্রকাশ ১০ অগাস্ট

এসএসসির ফল প্রকাশ ১০ অগাস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে দিন গুনছেন ১৮ লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক ও প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও। 
 
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই ও জিপিএ নির্ধারণসহ ফল তৈরির প্রায় সব কার্যক্রম শেষ হয়েছে। চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২৮ জুলাইয়ের মধ্যে শতভাগ ফলাফল প্রস্তুত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা আশা করছি, ২৭ অথবা ২৮ জুলাইয়ের মধ্যে রেজাল্ট শতভাগ প্রস্তুত হবে।এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ অগাস্ট প্রকাশ করা হবে।সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত বছরের মতো ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতেই খাতা মূল্যায়ন করা হয়েছে এবং উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের ‘গ্রেস মার্ক’ ও অতিরিক্ত নম্বর কিংবা সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status