ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বায়তুল মোকাররম রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 5:09 PM

বায়তুল মোকাররম রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

বায়তুল মোকাররম রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এতে মুসল্লি, পথচারী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ  প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ৬টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।   

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদিবিরোধী বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষ বাধে। মুসল্লিরা মোদিবিরোধী স্লোগান দেওয়ার কিছুক্ষণ পরই ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মিছিলকারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

প্রায় পাঁচ মিনিট ধরে তারা মিছিলকারীদের মারধর করেন। এতে বিক্ষোভকারীরা পিছু হটে মসজিদের ভেতরে ঢুকে পড়ে। কিছু সময় পর বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়।

এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ মসজিদের দিকে টিয়ার গ্যাস ও পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ রিপোর্ট লেখার সময় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একদল মুসল্লি বিক্ষোভ করছেন। তারা সফররত মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আমাদের ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পথচারী, মুসল্লি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। এদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মোদিবিরোধী বিক্ষোভে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status