ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ থেকে ফিরেই কোয়ারেন্টাইনে ভুটান প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 5:18 PM

বাংলাদেশ থেকে ফিরেই কোয়ারেন্টাইনে ভুটান প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ফিরেই কোয়ারেন্টাইনে ভুটান প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেই কোয়ারেন্টাইনে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগামী ২১ দিন ভার্চুয়ালি পরিচালিত হবে প্রধানমন্ত্রীর সব দাফতরিক কার্যক্রম।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভুটানের বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে সরাসরি কোরেন্টাইনে যান তিনি। একইভাবে কোয়ারেন্টাইনে যান প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও।

ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে আসা প্রধানমন্ত্রীকে গতকাল সকালে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status