ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রিজভীর শারীরিক অবস্থার উন্নতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 March, 2021, 4:59 PM

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিসয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার তার ফুসফুসের সিটিস্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভাল এসেছে। হার্টেরও রিপোর্ট ভালো। জ্বর-কাশিও এখন নেই। তিনি খাবারও খেতে পারছেন।

তিনি জানান, শনিবার করোনা টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে দুই একদিনের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগার পর রিজভীর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status