গাঁজা সেবনের দায়ে হোয়াইট হাউসের ৫ কর্মী চাকরিচ্যুত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 9:51 PM
গাঁজা সেবনের দায়ে হোয়াইট হাউসের ৫ কর্মী চাকরিচ্যুত
গাঁজাসহ নানা মাদক গ্রহণের অভিযোগে হোয়াইট হাউসের চাকরি খুঁইয়েছেন পাঁচ কর্মী। শুক্রবার (২০ মার্চ) তাদের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এ তথ্য জানিয়েছেন।
সংবাদ মাধ্যম ফোর্বস জানায়, বাইডেনের প্রশাসনের জন্য গাঁজা ইস্যুটি নাজুক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ রাজধানী ওয়াশিংটন ডিসি ও ১৫টি রাজ্যে বিনোদনের জন্য গাঁজা ব্যবহারের অনুমোদন আছে। তবে কেন্দ্রীয়ভাবে গাঁজা সেবন আইনিভাবে নিষিদ্ধ।
এক বিবৃতিতে পিসাকি বলেছেন, প্রশাসন আরও নমনীয় নীতি বিকাশের মাধ্যমে সমাজে সম্ভাব্য কর্মীদের আইনি আচরণের জন্য স্বয়ংক্রিয়ভাবে শাস্তি না দেওয়ার চেষ্টা করছে।