ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 4:38 PM

উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন!

উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন!

উইঘুর নিয়ে চীনা প্রশাসনের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সংখ্যালঘু মুসলিম উইঘুর শিশুদের চীন সরকার বাবা-মা থেকে আলাদা করে জোরপূর্বক এতিমখানায় নিয়ে যাচ্ছে। তবে বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। খবর বিবিসির।

অ্যামনেস্টি চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুর সম্প্রদায়ের লাখ লাখ মানুষকে বন্দিশালায় নির্যাতনের অভিযোগের মধ্যেই নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বাবা-মায়ের অনুমতি ছাড়াই তাদের সন্তানদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন সরকার।
২০১৬ সালে চীনা পুলিশের নির্যাতনের মুখে ইতালিতে পালিয়ে যাওয়া উইঘুর সম্প্রদায়ের বাসিন্দা মিহরিবান কাদের ও আবলিকিম মেমতিনিন জানান, তাদের সন্তানের মতো আরো অসংখ্য শিশুকে রাষ্ট্রীয় এতিমখানায় পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ। কাদের ও আবলিকিমের মতো তুরস্কে আশ্রয় নেয়া ওমর ও মারিয়াম ফারুহ জানান, ২০১৬ সালের পর থেকে তাদের সন্তানের কোনো খোঁজ দিতে পারেনি চীন।

উল্লেখ্য, একাধিক মানবাধিকার সংস্থার অভিযোগ চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষকে বন্দি রাখা হয়েছে। তাদের ওপর প্রতিনিয়ত নির্মম নির্যাতন চালানোরও অভিযোগ করা হয়। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status