ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 4:16 PM

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

টিকা নেয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র পরিচালক ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র জানিয়েছে, দুদিন আগে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তারা নিজ বাসায় অবস্থান করছেন। অধিদপ্তরের এমআইএস’র পরিচালক ডা. মিজানুর রহমান নিজেই গণমাধ্যমকে নিজের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

 জানা গেছে, প্রথমে অধিদপ্তরের অফিসের ৬ জন কর্মচারী করোনা আক্রান্ত হন। যারা সব সময়  ডিজির  আশপাশে থাকেন। একজন কর্মচারী গত শনিবার তার নিজের আক্রান্ত হওয়ার সত্যতা স্বীকার করেছেন মানবজমিন-এর কাছে। উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক টিকা নিয়েছেন ।।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status